আজি বিজন ঘরে নিশীথ রাতে
দেখা হয়েছে: 70
Bangla Lyrics
আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি!
জানি জানি, বন্ধু, জানি
তোমার আছে তো হাতখানি।।
চাওয়া-পাওয়ার পথে পথে দিন কেটেছে কোনোমতে,
এখন সময় হল তোমার কাছে আপনাকে দিই আনি।।
আঁধার থাকুক দিকে দিকে আকাশ-অন্ধ-করা,
তোমার পরশ থাকুক আমার-হৃদয়-ভরা।
জীবনদোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে,
এখন জীবন মরণ দু দিক দিয়ে নেবে আমায় টানি।।
Transliteration in English
aji bijan ghare nishithrate asbe jadi shunj hate ami taite ki bhay mani! jani jani, bandhu, jani tomar ache to hatkhani।। chaoa-paoar pathe pathe din keteche konomte, ekhan samay hal tomar kache apnake dii ani।। adhar thakuk dike dike akash-ondh-kara, tomar parash thakuk amar-hriday-bhara। jibandolay dule dule apnare chilem bhule, ekhan jiban maran du dik diye nebe amay tani।।