তোমার হল শুরু, আমার হল সারা

দেখা হয়েছে: 134

Bangla Lyrics

তোমার হল শুরু, আমার হল সারা
তোমায় আমায় মিলে এমনি বহে ধারা।।

তোমার জ্বলে বাতি তোমার ঘরে সাথী
আমার তরে রাতি, আমার তরে তারা।।

তোমার আছে ডাঙা, আমার আছে জল
তোমার বসে থাকা, আমার চলাচল।

তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়
তোমার মনে ভয়, আমার ভয় হারা।।

Transliteration in English

tomar hal shuru, amar hal sara
tomay amay mile emni bahe dhara।।
tomar jbale bati tomar ghare sathi
amar tare rati, amar tare tara।।
tomar ache danga, amar ache jal
tomar base thaka, amar chalachal।
tomar hate ray, amar hate kshay
tomar mane bhay, amar bhay hara।।