পর্ ওয়ারদেগার

দেখা হয়েছে: 327

শিল্পী: মাকসুদ ও ঢাকাঅ্যালবাম: নিষিদ্ধবছর: 1997বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

কোন পথে ওরা চলছে হায় পর্ ওয়ারদেগার
যে হাতে ওদের কোরআন শরীফ তবে সেই হাতে কেনো তলোয়ার
নালায়ে তাকবির আল্লাহু আকবার বলে দিচ্ছে জিহাদের ডাক
হত্যা করছে ওরা মানব্ জাতি তোমার আশ্ রাফুল মাখলুকাত

কোন পথে আম্ রা চলছি হায় পর্ ওয়ারদেগার
বাড়িতে বাড়িতে আছে কোরআন শরীফ
তবে নেই তার কোনো তেলাওয়াত
আল্লাহ আইন কায়েম হোক ওরা তুলছে দাবি প্রতিদিন
লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন আমার লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন

প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে
প্রতি ওয়াক্ত প্রতিবাদ শুধু আযানের সুরে সুরে
ওরা জাইতুনের ডাল মাটিতে ছুড়ে ফেলে অস্ত্র তাক করেছে
ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন পুষতে শিখেছে

কোন পথে আম্ রা চলছি হায় পর্ ওয়ারদেগার
তোমার অস্তিত্ত স্বীকার করি আমতা যে গুনাহগার
ধর্মান্ধ উগ্রবাদীদের নাম দিলাম মৌলবাদ
পাল্টে জবাব ওরা দিলো আমাদের তোরা নাস্তিক মোরতাদ

একি আম্ রা দেখছি হায় পর্ ওয়ারদেগার
হত্যাকারী আর জেনাকারীরা সেজেছে নব্য পায়গাম্বার
একাত্তরের কাফের সর্দারকে ক্ষমা করেছে আদালত
রোজ হাশরে তুমি ক্ষমা করবেনা এই আমাদের ইবাদত

দেশকাল আর শান্তির কথা ভেবে রয়েছি আম্ রা নীরব
যখন নীরবতা ওরা দুর্বলতা ভাবে রক্ত করে টগবগ
ওদের প্রতিটি হুমকি প্রতিটি আঘাত রুখতে আম্ রা শিখেছি
ওদের স্বাধীন বাংলার পতাকাতলে আশ্রয় করে দিয়েছি(২)

কোন পথে আম্ রা চলব হে পর্ ওয়ারদেগার
বাংলাদেশের সব ধর্মে আছে সম অধিকার
অনেককাল তোমার কেটে গেছে মাবুদ মন্দিরে মসজিদে
এখন সময় এসেছে মাবুদ তুমি ফিরে এসো অন্তরে

কোন পথে আম্ রা চলছি হে পর্ ওয়ারদেগার
পৃথিবীর তামাম কালাম কিতাবে তুমি ফিরে এসেছো বারেবার
তাই বেহেশ্তি দ্বীন দুনিয়া যাদের অধিক মাথাব্যাথা
ওরা ভুলে গেছে তোমার ভালোবাসা আর প্রাচীন পরম্পরা

প্রতিদিন বৈষম্য আর বিদ্বেষ দেশ জুড়ে
শঙ্খ আর আযানের ধবনি উঠুক মন্দিরে মসজিদে
ওরা উতকৃষ্ট মানব্জাতির দাবিতে অস্ত্র তাক করেছে
ওরা তোমার বিধান লঙ্ঘন করে জল্লাদ হতে শিখেছে
ওরা জাইতুনের ডাল মাটিতে ছুড়ে ফেলে অস্ত্র তাক করেছে
ওরা শান্তির পায়রাকে হত্যা করে শকুন পুষতে শিখেছে

Transliteration in English

kon pathe ora chalche hay par oardegar
je hate oder koraan shariph tabe sei hate keno taloar
nalaye takbir allahu akbar bale dichche jihader dak
hatja karche ora manb jati tomar ash raphul makhlukat
kon pathe am ra chalchi hay par oardegar
barite barite ache koraan shariph
tabe nei tar kono telaoat
allah ain kayem  hok  ora tulche dabi pratidin
lakum dinukum oaliyadin amar lakum dinukum oaliyadin
pratidin boishamj ar bidbesh desh jure
prati oakt pratibad shudhu ajaner sure sure
ora jaituner dal matite chure phele ostr tak kareche
ora shantir payrake hatja kare shakun pushte shikheche
kon pathe am ra chalchi hay par oardegar
tomar ostitt sbikar kari amta je gunahgar
dharmandh ugrbadider nam dilam moulbad
palte jabab ora dilo amader tora nastik mortad
eki am ra dekhchi hay par oardegar
hatjakari ar jenakarira sejeche nabj paygambar
ekattrer kapher sardarke kshama kareche adalat
roj hashre tumi kshama karbena ei amader ibadat
deshkal ar shantir katha bhebe rayechi am ra nirab
jakhan nirabta ora durbalta bhabe rakt kare tagabag
oder pratiti humki pratiti aghat rukhte am ra shikhechi
oder sbadhin banglar patakatle ashray kare diyechi(2)
kon pathe am ra chalab he par oardegar
bangladesher sab dharme ache sam odhikar
onekkal tomar kete geche mabud mandire masjide
ekhan samay eseche mabud tumi phire eso ontre
kon pathe am ra chalchi  he par oardegar
prithibir tamam kalam kitabe tumi phire esecho barebar
tai beheshti dbin duniya jader odhik mathabjatha
ora bhule geche tomar bhalobasa ar prachin parampra
pratidin boishamj ar bidbesh desh jure
shangkh ar ajaner dhabni uthuk mandire masjide
ora utkrisht manbjatir dabite ostr tak kareche
ora tomar bidhan langghan kare jallad hate shikheche
ora jaituner dal matite chure phele ostr tak kareche
ora shantir payrake hatja kare shakun pushte shikheche