ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি

দেখা হয়েছে: 282

Bangla Lyrics

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

এই দেশেরই কাদা জলে,
এই দেশেরই ফুলে-ফলে ।।
তৃষ্ণা মিটাই, মিটাই ক্ষুধা ।।
পিয়ে এরই দুধের বাটি।।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

এই মাটি এই কাদা মেখে,
এই দেশেরই আচার দেখে,
সভ্য হলো নিখিল ভুবন, দিব্য পরিপাটি।।

এই দেশেরই ধুলায় পড়ি
মানিক যায়রে গড়াগড়ি ।।
বিশ্বে সবার ঘুম ভাঙা ।।
এই দেশেরই জীয়ন কাঠি।।

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।

Transliteration in English

o bhai khati sonar cheye khati
amar desher mati।।
ei desherai kada jale,
ei desherai phule-phale ।।
trishna mitai, mitai kshudha ।।
piye erai dudher bati।।
o bhai khati sonar cheye khati
amar desher mati।।
ei mati ei kada mekhe,
ei desherai achar dekhe,
sabhj halo nikhil bhuban, dibj paripati।।
ei desherai dhulay pari
manik jayre garagri ।।
bishbe sabar ghum bhanga ।।
ei desherai jiyan kathi।।
o bhai khati sonar cheye khati
amar desher mati।।