জনম জনম গেল আশা পথ চাহি
দেখা হয়েছে: 333
Bangla Lyrics
জনম জনম গেল আশা পথ চাহি
মরু মুসাফির চলি পার নাহি নাহি।।
বরষ পরে বরষ আসে যায় ফিরে
পিপাসা মিটিয়ে চলি নয়নের নীড়ে।
জ্বালিয়ে আলেয়া শিখা নিরাশার মরীচিকা।
ডাকে মরু কাননিকা শত গীত গাহি।।
এমরু ছিল গো কবে সাগরের বারি
স্বপনে হেরি গো তারে আজো মরুচারী।
সেই সে সাগরতলে যে তরী ডুবিল জলে
সে তরী সাথীরে খুজি মরুপথ বাহি।।
Transliteration in English
janam janam gel asha path chahi maru musaphir chali par nahi nahi।। barash pare barash ase jay phire pipasa mitiye chali nayner nire। jbaliye aleya shikha nirashar marichika। dake maru kannika shat git gahi।। emru chil go kabe sagrer bari sbapne heri go tare ajo maruchari। sei se sagaratle je tari dubil jale se tari sathire khuji marupath bahi।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“জনম জনম গেল আশা পথ চাহি” গানটি কে গেয়েছেন?
“জনম জনম গেল আশা পথ চাহি” গানটির শিল্পী: ফিরোজা বেগম। ফিরোজা বেগম এর আরও বাংলা গানের কথা দেখুন।
“জনম জনম গেল আশা পথ চাহি” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কাজী নজরুল ইসলাম; সুরকার কাজী নজরুল ইসলাম।
“জনম জনম গেল আশা পথ চাহি” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জনম জনম গেল আশা পথ চাহি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।