আজি ঝড়ের রাতে তোমার অভিসার

দেখা হয়েছে: 149

Bangla Lyrics

আজি ঝড়ের রাতে তোমার অভিসার

পরানসখা বন্ধু হে আমার॥

আকাশ কাঁদে হতাশ-সম, নাই যে ঘুম নয়নে মম–

দুয়ার খুলি হে প্রিয়তম, চাই যে বারে বার॥

বাহিরে কিছু দেখিতে নাহি পাই,

তোমার পথ কোথায় ভাবি তাই।

সুদূর কোন্‌ নদীর পারে, গহন কোন্‌ বনের ধারে

গভীর কোন্‌ অন্ধকারে হতেছ তুমি পার॥

Transliteration in English

aji        jharer rate tomar obhisar
paranaskha bandhu he amar॥
akash kade hatash-sam,    nai je ghum nayne mam–
duyar khuli he priyatam, chai je bare bar॥
bahire kichu dekhite nahi pai,
tomar path kothay bhabi tai।
sudur kon nadir pare,    gahan kon baner dhare
gabhir kon ondhkare hatech tumi par॥