পোহালো পোহালো বিভাবরী
দেখা হয়েছে: 593
Bangla Lyrics
পোহালো পোহালো বিভাবরী,
পূর্বতোরণে শুনি বাঁশরি॥
নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল, কম্পিত অংশুককেতন-অঞ্চল,
পল্লবে পল্লবে পাগল জাগল আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন, গগনে গগনে বনে জাগিল বন্দন,
কনককিরণঘন শোভন স্যন্দন– নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল–
চলো রে চলো চলো তরুণযাত্রীদল তুলি নব মালতীমঞ্জরী॥
Transliteration in English
pohalo pohalo bibhabri, purbtorne shuni bashri॥ nache tarangg, tari oti chanchal, kampit ongshukketan-onchal, pallbe pallbe pagal jagal alaslalas pasri॥ uday-ochalatal sajil nandan, gagne gagne bane jagil bandan, kanakkiranaghan shobhan sjandan– namiche sharadsundri। dashdik-onggne diganggnadal dhbanir shunj bhari shangkh sumanggal– chalo re chalo chalo tarunjatridal tuli nab maltimanjri॥