কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

দেখা হয়েছে: 215

Bangla Lyrics

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া।।

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি।
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা।।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চির জন্ম সঙ্গোপনে পূজিব একাকি
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

আপনি আজিকে যবে শুধাইছ আসি।
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।।

Transliteration in English

katbar bhebechinu apna bhuliya
tomar charne dib hriday khuliya।।
charne dhariya tab kahib prakashi
gopne tomare sakha, kat bhalobasi।
bhebechinu kotha tumi sbarger debta
kemne tomare kab pranyer katha।।
bhebechinu mane mane dure dure thaki
chir janm sanggopne pujib ekaki
keh janibe na mor gabhir pranay
keh dekhibe na mor oshrubarichay।
apni ajike jabe shudhaich asi।
kemne prakashi kab kat bhalobasi।।