মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।
কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে,
লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে।
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী,
যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে;
পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে,
নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
রাগ: বাহার
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
Transliteration in English
madhur basant eseche madhur milan ghatate। madhur malay-samire madhur milan ratate। kuhak lekhni chutaye kusum tuliche phutaye, likhiche pranay-kahini bibidh baran-chatate। hero purano prachin dharni hayeche shjamal-barni, jen jouban-prabah chutiche kaler shasan tutate; purano birah haniche, nabin milan aniche, nabin basant ail nabin jiban phutate। rag: bahar tal: kaharba rachnakal (banggabd): ogrhayan, 1295 rachnakal (khrishtabd): 1888 rachnasthan: kalkata, darjiling
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।” গানটি কে গেয়েছেন?
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।” গানটির শিল্পী: সাগর সেন। সাগর সেন এর আরও বাংলা গানের কথা দেখুন।
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার ইন্দিরা দেবী।
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।