পৌষ তোদের ডাক দিয়েছে
দেখা হয়েছে: 1.7K
Bangla Lyrics
পৌষ তোদের ডাক দিয়েছে,
আয় রে চলে, আয় আয় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে,
মরি হায় হায় হায়।।
হাওয়ার নেশায় উঠল মেতে
দিগ্বধূরা ধানের ক্ষেতে
রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে
মরি হায় হায় হায়।।
মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল।
ঘরেতে আজ কে রবে গো
খোলো খোলো দুয়ার খোলো।
আলোর হাসি উঠল জেগে
ধানের শিষে শিশির লেগে
ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,
মরি হায় হায় হায়।।
Transliteration in English
poush toder dak diyeche, ay re chale, ay ay ay। dala je tar bhareche aj paka phasle, mari hay hay hay।। haoar neshay uthal mete digbdhura dhaner kshete roder sona chariye pare matir achle mari hay hay hay।। mather bashi shune shune akash khushi hal। gharete aj ke rabe go kholo kholo duyar kholo। alor hasi uthal jege dhaner shishe shishir lege dharar khushi dhare na go, oi-je uthle, mari hay hay hay।।