আর নাই যে দেরি, নাই যে দেরি

দেখা হয়েছে: 1K

Bangla Lyrics

আর নাই যে দেরি, নাই যে দেরি।

সামনে সবার পড়ল ধরা তুমি যে, ভাই, আমাদেরই॥

হিমের বাহু-বাঁধন টুটি পাগ্‌লা-ঝোরা পাবে ছুটি,

উত্তরে এই হাওয়া তোমার বইবে উজান কুঞ্জ ঘেরি॥

নাই যে দেরি নাই যে দেরি।

শুনছ না কি জলে স্থলে জাদুকরের বাজল ভেরী।

দেখছ না কি এই আলোকে খেলছে হাসি রবির চোখে–

সাদা তোমার শ্যামল হবে, ফিরব মোরা তাই যে হেরি॥

Transliteration in English

ar      nai je deri, nai je deri।
samne sabar paral dhara    tumi je, bhai, amaderai॥
himer bahu-badhan tuti    pagla-jhora pabe chuti,
uttre ei haoa tomar    baibe ujan kunj gheri॥
nai je deri nai je deri।
shunach na ki jale sthale    jadukrer bajal bheri।
dekhach na ki ei aloke    khelche hasi rabir chokhe–
sada tomar shjamal habe,    phirab mora tai je heri॥