এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দীনা।
দেখা হয়েছে: 824
Bangla Lyrics
এ জগতে আমি বড়ই একা, আমি বড়ই দীনা।
বিদেশিনী আমি হেথা, তোমা বৈ কারেও চিনি না।।
দীর্ঘ দিবা অবসানে
ক্লান্ত দেহে শ্রান্ত প্রাণ,
তোমার কাছে ছুটে আসি, কে আছে আর তোমা বিনা।।
ল’য়ে শত প্রাণের ক্ষত তোয়াম্র কাছে ছুটে আসি,
তোমার বুকে রাখ্তে মাথা, তোমার মুখে দেখ্তে হাসি।
শুষ্ক ধরা শূন্য ধরা
অসীম তাচ্ছিল্য ভরা,
তুমিও মুখ ফিরায়ো না, তুমিও কোরো না ঘৃণা।।
Transliteration in English
e jagte ami barai eka, ami barai dina। bideshini ami hetha, toma boi kareo chini na।। dirgh diba obsane klant dehe shrant pran, tomar kache chute asi, ke ache ar toma bina।। l’ye shat praner kshat toamr kache chute asi, tomar buke rakhte matha, tomar mukhe dekhte hasi। shushk dhara shunj dhara osim tachchilj bhara, tumio mukh phirayo na, tumio koro na ghrina।।