কী মাধুর্য জন্মভূমি জননী তোমার
দেখা হয়েছে: 53
Bangla Lyrics
কী মাধুর্য জন্মভূমি জননী তোমার!
হেরিব কী তোমারে মা নয়নে আবার।
কত দিন আছি ছাড়ি,
তবু কি ভুলিতে পারি,
তবুও জাগিছ মাত হৃদয়ে আমার।
লালিত শৈশব যথা যাপিত যৌবন,
ভুলিতে সে- প্রিয় দৃশ্য চাহে কী গো মন,
প্রতি তরুলতা সনে
মিশ্রিত জড়িত মনে,
স্মৃতিচোখে প্রিয় ছবি হেরি বারবার।
তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে,
কখনো বাসনা মাত নাহি হয় চিতে;
অভূষণ শোভারাশি,
মাতঃ তব ভালবাসি;
চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার।
স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার!
Transliteration in English
ki madhurj janmbhumi janni tomar! herib ki tomare ma nayne abar। kat din achi chari, tabu ki bhulite pari, tabuo jagich mat hridye amar। lalit shoishab jatha japit jouban, bhulite se- priy drishj chahe ki go man, prati tarulta sane mishrit jarit mane, smritichokhe priy chabi heri barbar। toma bina onj kare ma bale dakite, kakhno basna mat nahi hay chite; obhushan shobharashi, matah tab bhalbasi; chai na suramj sthan nana olngkar। sbargiy madhurjamay sbadesh amar!