কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!

দেখা হয়েছে: 69

Bangla Lyrics

কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!
মত্ত এ চিত্ত তবু, তর্ক-বিচারে!

নিত্যনিয়তিবলে, বায়ু ধায়, মেঘ চলে,
শ্যামবিটপিদলে, সুরসাল ফল ফলে,
পাখী গাহে, ফুল ফোটে, তটিনী বহিয়া যায় ;
দ্বিধাহীন অনুভূতি হৃদয়ে রহিয়া যায় ;
স্তম্ভিত চিত পায় জ্যোতিঃ আঁধারে।

অসীম শূন্যতলে সৌর-জগত কত,
ভ্রান্তিহীন, ভ্রমে চিরচিহ্নিত পথ ;
রুগ্ন শিশুরে ধরি’, জননী বক্ষোপরি,
উষ্ণ কপোলে চুমে, নয়নে অশ্রু, মরি!
বিশ্ব দৃশ যত, ‘অস্তি’ প্রচারে!

Transliteration in English

kat bhabe birajich bishb-majhare!
matt e chitt tabu, tark-bichare!
nitjniytible, bayu dhay, megh chale,
shjambitpidle, sursal phal phale,
pakhi gahe, phul phote, tatini bahiya jay ;
dbidhahin onubhuti hridye rahiya jay ;
stambhit chit pay jjotih adhare।
osim shunjatle sour-jagat kat,
bhrantihin, bhrame chirchihnit path ;
rugn shishure dhari’, janni bakshopri,
ushn kapole chume, nayne oshru, mari!
bishb drish jat,  ‘osti’ prachare!

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!” গানটি কে গেয়েছেন?
“কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!” গানটির শিল্পী: কৃষ্ণা চট্টোপাধ্যায়কৃষ্ণা চট্টোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রজনীকান্ত সেন
“কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!” কোন বিভাগের গান?
এই গানটি ভক্তিমূলক গান বিভাগের অন্তর্গত। ভক্তিমূলক গান বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কত ভাবে বিরাজিছ বিশ্ব-মাঝারে!” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।