মানুষ মানুষের জন্যে

দেখা হয়েছে: 1.9K

Bangla Lyrics

মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না… ও বন্ধু।

মানুষ মানুষকে পণ্য করে,
মানুষ মানুষকে জীবিকা করে,
পুরোনো ইতিহাস ফিরে এলে
লজ্জা কি তুমি পাবে না… ও বন্ধু।

বলো কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে
দুর্বল মানুষ যদি।

মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ
লজ্জা কি তুমি পাবে না… ও বন্ধু।

Transliteration in English

manush manusher janje
jiban jibner janje
ektu sahanubhuti ki
manush pete pare na… o bandhu।
manush manushke panj kare,
manush manushke jibika kare,
purono itihas phire ele
lajja ki tumi pabe na… o bandhu।
balo ki tomar kshati
jibner othoi nadi
par hay tomake dhare
durbal manush jadi।
manush jadi se na hay manush
danab kakhno hay na manush
jadi danab kakhno ba hay manush
lajja ki tumi pabe na… o bandhu।