গুল-বাগিচার বুলবুলি আমি রঙিন প্রেমের গাই গজল (হায়)

দেখা হয়েছে: 45

Bangla Lyrics

গুল-বাগিচার বুলবুলি আমি

রঙিন প্রেমের গাই গজল (হায়)

অনুরাগের লাল শারাব মোর

চক্ষে ঝলে ঝলমল (হায়)।

আমার গানের মদির ছোঁয়ায়

গোলাপ কুঁড়ির ঘুম টুটে যায়

সে গান শুনে প্রেম-দীওয়ানা

কবির আঁখি ছলছল (হায়)।

লাল শিরাজীর গেলাস হাতে

তন্নী সাকী পড়ে ঢুলে

আমার গানের মিঠা পানির

লহর বহে নহর-কুলে।

ফুটে ওঠে আনারকলি

নাচে ভ্রমর রং-পাগল (হায়)।

সে সুর শুনে দিশেহারা

ঝিমায় গগন ঝিমায় তারা

চন্দ্র জাগে তন্দ্রাহারা

বনের চোখে শিশির-জল (হায়)।।

Transliteration in English

gul-bagichar bulbuli ami
rangin premer gai gajal (hay)
onurager lal sharab mor
chakshe jhale jhalamal (hay)।
amar ganer madir choay
golap kurir ghum tute jay
se gan shune prem-dioana
kabir akhi chalachal (hay)।
lal shirajir gelas hate
tanni saki pare dhule
amar ganer mitha panir
lahar bahe nahar-kule।
phute othe anarakli
nache bhramar rang-pagal (hay)।
se sur shune dishehara
jhimay gagan jhimay tara
chandr jage tandrahara
baner chokhe shishir-jal (hay)।।