ভবের বাড়ি

দেখা হয়েছে: 12.9K

শিল্পী: কিশোর পলাশঅ্যালবাম: ভবের বাড়িসুরকার: কিশোর পলাশগীতিকার: কিশোর পলাশবিভাগ: বাউল

Bangla Lyrics

ভবের বাড়ি
কথা ও সুর ঃ কিশোর পলাশ

আমার জীবন হইল ভবের বাড়ি
দুঃখ নামের দিলা গাড়ি
জংসনে জংসনে গাড়ি থেমে থেমে যায়
যার আছে যত বেশী
তারে দাও তত খুশি
অপার হয়ে বসে আছি
শূন্যেরি খেলায় ।
ও বিধি তোমার কি দয়া মায়া নাই ।।

সুখেরই আশা যত
দিয়ে গেছে ফাঁকি
তুমি দয়াল শেষ ভরসা
কি আর আছে বাকি
দুঃখের অনলে পুড়ে ষোল আনাই ছাই ।

কত রঙ্গের মানুষ ভবে
কত রঙ্গের পাখি
আমারে নিঃস্ব কইরা
দুঃখ দিলা সাথী
তবু আমি পথ চলিলাম তোমারি আশায় ।

Transliteration in English

bhaber bari
katha o sur  kishor palash
amar jiban hail bhaber bari
duhkh namer dila gari
jangsne jangsne gari theme theme jay
jar ache jat beshi
tare dao tat khushi
opar haye base achi
shunjeri khelay ।
o bidhi tomar ki daya maya nai ।।
sukherai asha jat
diye geche phaki
tumi dayal shesh bharsa
ki ar ache baki
duhkher onle pure shol anai chai ।
kat rangger manush bhabe
kat rangger pakhi
amare nihsb kaira
duhkh dila sathi
tabu ami path chalilam tomari ashay ।