আকাশের সিঁড়ি বেয়ে

দেখা হয়েছে: 181

শিল্পী: ইলা বসুসুরকার: ভূপেন হাজারিকাগীতিকার: শিবদাস বন্দ্যোপাধ্যায়বছর: 1963বিভাগ: আধুনিক

Bangla Lyrics

আকাশের সিঁড়ি বেয়ে যখন সন্ধ্যা-মেয়ে
এক-পা এক-পা করে নামতে থাকে
তখন আমার মন মনে হয় ফুলবন
একটি একটি ফুল ফুট্ তে থাকে॥

বিন্দু বিন্দু ঐ তারার আলো
ছন্দে গন্ধে মন আজ ভরালো
অল্প অল্প করে তোমার ছবি
একটু একটু করে হৃদয় আঁকে॥

লজ্জা লজ্জা রাঙা সন্ধ্যা এলে
লক্ষ লক্ষ তারা সাজায় গগন
স্বপ্ন স্বপ্ন মনে হয় যে তখন।

মন্দ মন্দ ঐ ফাগুন হাওয়া
লগ্ন মগ্ন করে কাছেই চাওয়া
আস্তে আস্তে তাই কখন জানি
এক্ লা এক্ লা মন ভাবতে থাকে॥

Transliteration in English

akasher siri beye jakhan sandhja-meye
ek-pa ek-pa kare namte thake
takhan amar man mane hay phulaban
ekti ekti phul phut te thake॥
bindu bindu oi tarar alo
chande gandhe man aj bharalo
olp olp kare tomar chabi
ektu ektu kare hriday ake॥
lajja lajja ranga sandhja ele
laksh laksh tara sajay gagan
sbapn sbapn mane hay je takhan।
mand mand oi phagun haoa
lagn magn kare kachei chaoa
aste aste tai kakhan jani
ek la ek la man bhabte thake॥