আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
দেখা হয়েছে: 269
Bangla Lyrics
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়।
আমার কথার ফুল গো,
আমার গানের মালা গো-
কুড়িয়ে তুমি নিও।।
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষণিক তনু,
জড়িয়ে আছে সেই রঙে মোর
অনুরাগ অমিয়।।
আমার আঁখি-পাতায় নাই দেখিলে
আমার আঁখি-জল,
আমার কণ্ঠের সুর অশ্রুভারে
করে টলমল।
আমার হৃদয়-পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেঁদে ফিরে,
সেই ভ্রমরের কাছে আমার
মনের মধু পিও।।
Transliteration in English
akashe aj chariye dilam priy। amar kathar phul go, amar ganer mala go- kuriye tumi nio।। amar surer indradhnu rache amar kshanik tanu, jariye ache sei range mor onurag omiy।। amar akhi-patay nai dekhile amar akhi-jal, amar kanther sur oshrubhare kare talamal। amar hriday-padm ghire kathar bhramar kede phire, sei bhramrer kache amar maner madhu pio।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়” গানটি কে গেয়েছেন?
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়” গানটির শিল্পী: অনুপ ঘোষাল। অনুপ ঘোষাল এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়” কোন বিভাগের গান?
এই গানটি নজরুল গীতি বিভাগের অন্তর্গত। নজরুল গীতি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।