আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

দেখা হয়েছে: 388

Bangla Lyrics

আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
আমরা যা খুশি তাই করি,
তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
আমরা চলব আপন মতে,
শেষে মিলব তাঁরি পথে,
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।

Transliteration in English

amra sabai raja amader ei rajar rajtbe-
naile moder rajar sane milab ki sbatbe ?।
amra ja khushi tai kari,
tabu tar khushitei chari,
amra nai badha nai daser rajar traser dastbe-
naile moder rajar sane milab ki sbatbe ?।
raja sabare den man,
se man apni phire pan,
moder khato k’re rakhe ni keu kono ostje-
naile moder rajar sane milab ki sbatbe ?।
amra chalab apan mate,
sheshe milab tari pathe,
mora marab na keu biphaltar bisham abrte-
naile moder rajar sane milab ki sbatbe ?।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গানটি কে গেয়েছেন?
“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গানটির শিল্পী: শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্রশ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি মিলেছ মোর প্রানে অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গানের গীতিকার ও সুরকার কে?
“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” কোন বিভাগের গান?
“আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।