সকলই ফুরালো স্বপন প্রায়
দেখা হয়েছে: 104
Bangla Lyrics
সকলই ফুরালো স্বপন প্রায়!
কোথা সে লুকালো, কোথা সে হায়!
কুসুমকানন হয়েছে ম্লান
পাখিরা কেন রে গাহে না গান
ও সব হেরি শূন্যময়– কোথা সে হায়!
কাহার তরে আর ফুটিবে ফুল
মাধবী মালতী কেঁদে আকুল।
সেই যে আসিত তুলিতে জল
সেই যে আসিত পাড়িতে ফল
ও সে আর আসিবে না– কোথা সে হায়।।
Transliteration in English
sakalai phuralo sbapan pray! kotha se lukalo, kotha se hay! kusumkanan hayeche mlan pakhira ken re gahe na gan o sab heri shunjamay– kotha se hay! kahar tare ar phutibe phul madhbi malti kede akul। sei je asit tulite jal sei je asit parite phal o se ar asibe na– kotha se hay।।