মধুর মধুর ধ্বনি বাজে
দেখা হয়েছে: 58
Bangla Lyrics
মধুর মধুর ধ্বনি বাজে
হৃদয়কমলবনমাঝে॥
নিভৃতবাসিনী বীণাপাণি
অমৃতমুরতিমতী বাণী
হিরণকিরণ ছবিখানি–
পরানের কোথা সে বিরাজে॥
মধুঋতু জাগে দিবানিশি
পিককুহরিত দিশি দিশি।
মানসমধুপ পদতলে
মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে,
একবার তোরে হেরি চোখে–
গোপনে থেকো না
মনোলোকে ছায়াময় মায়াময় সাজে॥
Transliteration in English
madhur madhur dhbani baje hridayakamalabanmajhe॥ nibhritbasini binapani omritmurtimti bani hirankiran chabikhani– paraner kotha se biraje॥ madhuritu jage dibanishi pikkuhrit dishi dishi। manasamdhup padatle murchi pariche parimle। eso debi, eso e aloke, ekbar tore heri chokhe– gopne theko na manoloke chayamay mayamay saje॥