আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–

দেখা হয়েছে: 30

Bangla Lyrics

আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–

হাসির কানায় কানায় ভরা নয়নের জল॥

বাদল-হাওয়ায় দীর্ঘশ্বাসে যূথীবনের বেদন আসে–

ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।

ও তুই কী এনেছিস বল্‌॥

ওগো, কী আবেশ হেরি চাঁদের চোখে,

ফেরে সে কোন্‌ স্বপন-লোকে।

মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে–

আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।

ও তুই কী এনেছিস বল্‌॥

Transliteration in English

aj shrabner purnimate   ki enechis bal–
hasir kanay kanay bhara   nayner jal॥
badal-haoay dirghshbase juthibner bedan ase–
phul-photanor khelay ken phul-jharanor chal।
o tui   ki enechis bal॥
ogo,   ki abesh heri chader chokhe,
phere se kon sbapan-loke।
man base ray pather dhare,   jane na se pabe kare–
asa-jaoar abhas bhase batase chanchal।
o tui   ki enechis bal॥

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–” গানটি কে গেয়েছেন?
“আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–” গানটির শিল্পী: সুচিত্রা মিত্রসুচিত্রা মিত্র এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–” কোন বিভাগের গান?
“আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।