আবার তাকিয়ে দ্যাখ্‌

দেখা হয়েছে: 76

শিল্পী: সায়ানঅ্যালবাম: আবার তাকিয়ে দ্যাখসুরকার: সায়ানগীতিকার: সায়ানবিভাগ: বিবিধ

Bangla Lyrics

তুমি বুঝতে পারোনি নাকি
কাকে বলে স্বাধীনতা?
আমি সহ্য করবো না’তো
এই বেহিসেবী রসিকতা

তুমি খুঁজে যাও কতখানে
স্বাধীনতার কি মানে
বলি একটা অন্ধ পাখী…
আহা সেও তো সে কথা জানে

তুমি ভুল্‌লে কেমন করে ?
ভুল্‌লে চলবে নাকি ?
নাকি নিজের চোখকে শুধু
দিয়েই চলেছো ফাঁকি?

১৬´র সঙ্গে ১২ …
লাগবে কি কিছু আরো ?
১ ৯ ৭ ১ …
আবার তাকিয়ে দ্যাখ্‌!!

দিগন্ত বিস্তৃত সবুজের ময়দানে
রক্তে সম্ভাসিত লাল সূর্যটা মাঝখানে
চেনা চেনা ঠেকলো কি ?
এই পতাকাটা কার ?
স্বাধীনতা মানে
বাংলাদেশটা তোমার আর আমার

তুমি কি আকারে ইঙ্গিতে আর ইশারায় বলে দিচ্ছো
এই পতাকার এই নামটার… আজ মূল্য আসলে তুচ্ছ

তুমি কি বন্ধু জেনেশুনে আজ ইতিহাস নিয়ে খেলছো ?
আশার সঙ্গে স্বাধীনতার কি অর্থ গুলিয়ে ফেলছো ?

আমি সহ্য করবো না তো …
শোনো ধিক্কার আজ ঘৃণার
যেন কখনও ক্ষমা না করে …
তোমাকে আমার শহীদ মিনার!

বলো অস্থির অকৃতজ্ঞ কন্ঠে এমন তো কথা ছিলো না
আহা! স্বাধীনতা কেন আমার জন্যে সবকিছু এনে দিলো না!
তোমার স্বপ্ন ভঙ্গের দায় ইতিহাস বুঝি টানবে ?
তোমার জন্যে সাজানো গোছানো রাজ্য কে যেন আনবে!

আজ সাবধান করে দিচ্ছি …
কথা এইখানে হবে শেষ
যেন শুনিনা তোমার কণ্ঠে …
এই বাংলা তোমার দেশ!!

Transliteration in English

tumi bujhte paroni naki
kake bale sbadhinta?
ami sahj karbo na’to
ei behisebi rasikta
tumi khuje jao katkhane
sbadhintar ki mane
bali ekta ondh pakhi…
aha seo to se katha jane
tumi bhulle keman kare ?
bhulle chalbe naki ?
naki nijer chokhke shudhu
diyei chalecho phaki?
16´r sangge 12 …
lagbe ki kichu aro ?
1   9   7   1 …
abar takiye djakh!!
digant bistrit sabujer maydane
rakte sambhasit lal surjta majhkhane
chena chena theklo ki ?
ei patakata kar ?
sbadhinta mane
bangladeshta tomar ar amar
tumi ki akare inggite ar isharay bale dichcho
ei patakar ei namtar… aj mulj asle tuchch
tumi ki bandhu jeneshune aj itihas niye khelcho ?
ashar sangge sbadhintar ki orth guliye phelcho ?
ami sahj karbo na to …
shono dhikkar aj ghrinar
jen kakhanao kshama na kare …
tomake amar shahid minar!
balo osthir okritagy kanthe eman to katha chilo na
aha! sbadhinta ken amar janje sabkichu ene dilo na!
tomar sbapn bhangger day itihas bujhi tanbe ?
tomar janje sajano gochano rajj ke jen anbe!
aj sabdhan kare dichchi …
katha eikhane habe shesh
jen shunina tomar kanthe …
ei bangla tomar desh!!