ফিরতে ঘরে ভয়

দেখা হয়েছে: 163

শিল্পী: সায়ানঅ্যালবাম: স্বপ্ন আমার হাত ধরোসুরকার: সায়ানগীতিকার: সায়ানবিভাগ: বিবিধ

Bangla Lyrics

ফিরতে ঘরে ভয়…
ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়
না না নেই যে আমার শূন্য ঘরে
একলা থাকার ভয়

ঘরেই কত আপন মানুষ শত্রু সেজে রয়
কেউ কি আমায় বলতে পারো
আপন কারে কয়

যারেই যখন এই ভুবনে আপন মনে হয়
সময়মতন সেই দিয়ে যায়
অন্য পরিচয়

আপন নিয়েই শঙ্কা আমার, পর তো পরই রয়
আপন যত দুঃখ দেবে
পর ততটা নয়
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়ে
ঘরের দরোজায়
দুঃখগুলো রাত্রি জাগে আমার প্রতীক্ষায়

সন্ধ্যে হলেই বুকের ভেতর
গুম্‌রে ওঠে ভয়
আর চোখের নীচে সাত সাগরের কান্না জমা হয়

চোরের মতন বসত করি
আমারই ঘর বাড়ি
সেই ঘরেতে দুঃখগুলোর বিরাট জমিদারী

আমার বুকের পাঁজর ভেঙ্গে
বাসর সে সাজায়
আগুন জ্বেলে খেলা করে পুড়িয়ে সুখ পায়
ক্রীতদাসের মতন
আমার শেকল পরা হাত
দুঃখগুলো রাত্রি জেগে
ভোর করে দেয় রাত

স্বপ্ন পুড়ে ছাই করেছে
জীবনও যায় যায়
সাধ করে আর
কেউ কি বলো
ঘর ছেড়ে পালায়

অনেক দূরের আকাশটাকে
আপন মনে হয়
তার নীল হৃদয়ে
তারায় তারায়
দুঃখ জ্বলে রয়

Transliteration in English

phirte ghare bhay…
phirle ghare duhkhgulor sangge dekha hay
na na nei je amar shunj ghare
ekla thakar bhay
gharei kat apan manush shatru seje ray
keu ki amay balte paro
apan kare kay
jarei jakhan ei bhubne apan mane hay
samayamatan sei diye jay
onj parichay
apan niyei shangka amar, par to parai ray
apan jat duhkh debe
par tatta nay
sandhja pradip jbaliye diye
gharer darojay
duhkhgulo ratri jage amar pratikshay
sandhje halei buker bhetar
gumre othe bhay
ar chokher niche sat sagrer kanna jama hay
chorer matan basat kari
amarai ghar bari
sei gharete duhkhgulor birat jamidari
amar buker pajar bhengge
basar se sajay
agun jbele khela kare puriye sukh pay
kritdaser matan
amar shekal para hat
duhkhgulo ratri jege
bhor kare dey rat
sbapn pure chai kareche
jibanao jay jay
sadh kare ar
keu ki balo
ghar chere palay
onek durer akashtake
apan mane hay
tar nil hridye
taray taray
duhkh jbale ray