এবার নীরব করে দাও হে তোমার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে ।
তার হৃদয়বাঁশি আপনি কেড়ে বাজাও গভীরে ।।
নিশীথরাতে নিবিড় সুরে বাঁশিতে তান দাও হে পুরে,
যে তান দিয়ে অবাক্ কর গ্রহশশীরে ।।
যা-কিছু মোর ছড়িয়ে আছে জীবন-মরণে
গানের টানে মিলুক এসে তোমার চরণে ।
বহুদিনের বাক্যরাশি এক নিমেষে যাবে ভাসি-
একলা বসে শুনব বাঁশি অকূল তিমিরে ।।
Transliteration in English
ebar nirab kare dao he tomar mukhar kabire । tar hridaybashi apni kere bajao gabhire ।। nishithrate nibir sure bashite tan dao he pure, je tan diye obak kar grahashshire ।। ja-kichu mor chariye ache jiban-marne ganer tane miluk ese tomar charne । bahudiner bakjrashi ek nimeshe jabe bhasi- ekla base shunab bashi okul timire ।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এবার নীরব করে দাও হে তোমার” গানটি কে গেয়েছেন?
“এবার নীরব করে দাও হে তোমার” গানটির শিল্পী: সুপ্রতীক দাস। সুপ্রতীক দাস এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এবার নীরব করে দাও হে তোমার” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
“এবার নীরব করে দাও হে তোমার” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এবার নীরব করে দাও হে তোমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।