আমার এ গান তুমি শুনবে
দেখা হয়েছে: 157
Bangla Lyrics
আমার এ গান তুমি শুনবে জানি শুনবে
হয়ত বা আজ নয় আর কোন দিন
আমার কথা তুমি রাখবেই কথা রাখবেই
যদিও বা আজ নয় অন্য সেদিন।।
সপ্ত সুরের মাধুরী দিয়ে
রচেছি এ গান তোমায় নিয়ে।
এই প্রিয় গীতি এ মধুর স্মৃতি।
হারাবে না সে কখনো রবে চিরদিন
একা একা তুমি রইবে যখন
এ গান তোমার মনে পড়বে তখন।
ভীরু হৃদয়ের সন্ধিক্ষণে
মধু গুঞ্জন তুলবে প্রানে।
চোখে চোখ রেখে কাছে নিবো ডেকে।
প্রেমের আবেগে হবে স্বপ্ন রঙ্গিন।।
Transliteration in English
amar e gan tumi shunbe jani shunbe hayat ba aj nay ar kon din amar katha tumi rakhbei katha rakhbei jadio ba aj nay onj sedin।। sapt surer madhuri diye rachechi e gan tomay niye। ei priy giti e madhur smriti। harabe na se kakhno rabe chirdin eka eka tumi raibe jakhan e gan tomar mane parbe takhan। bhiru hridyer sandhikshne madhu gunjan tulbe prane। chokhe chokh rekhe kache nibo deke। premer abege habe sbapn ranggin।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার এ গান তুমি শুনবে” গানটি কে গেয়েছেন?
“আমার এ গান তুমি শুনবে” গানটির শিল্পী: খন্দকার ফারুক আহমেদ। খন্দকার ফারুক আহমেদ এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার এ গান তুমি শুনবে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি দীপ নিভে নাই অ্যালবামে প্রকাশিত হয়েছিল।
“আমার এ গান তুমি শুনবে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সুরকার সত্য সাহা।
“আমার এ গান তুমি শুনবে” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার এ গান তুমি শুনবে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।