আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে
দেখা হয়েছে: 2.9K
Bangla Lyrics
আমার এ পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে।।
আমার ফুলে আর কি কবে তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায় কেঁদে বাজে কারে ডেকে।।
শ্রান্তি লাগে পায়ে পায়ে বসি পথের তরুচ্ছায়ে।
সাথিহারার গোপন ব্যথা বলব যারে সেজন কোথা-
পথিকরা যায় আপন-মনে, আমারে যায় পিছে রেখে।।
Transliteration in English
amar e path tomar pather theke onek dure geche beke।। amar phule ar ki kabe tomar mala gatha habe, tomar bashi durer haoay kede baje kare deke।। shranti lage paye paye basi pather taruchchaye। sathiharar gopan bjatha balab jare sejan kotha- pathikra jay apan-mane, amare jay piche rekhe।।