চোখের আলো

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।।
ধরায় যখন দাও না ধরা
হৃদয় তখন তোমায় ভরা ।।

এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।

তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে
খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে ।।
থাক তবে সেই কেবল খেলা,
হোক-না এখন প্রাণের মেলা ।।

তারের বীণা ভাঙল, হৃদয়-বীণায় গাহি রে।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে।
অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।

Transliteration in English

chokher aloy dekhechilem chokher bahire।
ontre aj dekhab, jakhan alok nahi re।।
dharay jakhan dao na dhara
hriday takhan tomay bhara ।।
ekhan tomar apan aloy tomay chahi re।।
chokher aloy dekhechilem chokher bahire।
tomay niye khelechilem khelar gharete
khelar putul bhenge geche pralay jharete ।।
thak tabe sei kebal khela,
hok-na ekhan praner mela ।।
tarer bina bhangal, hriday-binay gahi re।
chokher aloy dekhechilem chokher bahire।
ontre aj dekhab, jakhan alok nahi re।