আমি বিশ্বাস করি সঙ্গীতে
দেখা হয়েছে: 173
Bangla Lyrics
আমি বিশ্বাস করি সঙ্গীতে
তাই বিশ্বাস করি ভগবান
আমি এই পৃথিবীতে জন্মেই জেনেছি
সঙ্গীত জীবনের এক নাম
আমি জন্মে যখন প্রথম কেঁদেছি
পেয়েছি সুরের ছোয়া
আমার জীবনের প্রথম ছন্দ
মা’র হাসি থেকে নেওয়া
মা বলে যখন প্রথম ডেকেছি
পেয়েছি বানী আর সারগাম।।
এই আকাশ পাহাড় সমুদ্র মরুভুমি
সবুজ শ্যামল অরণ্য ঘেরা আমার জন্মভুমি
আষাঢ় এই শ্রাবনে ফাগুনে আগুনে
পেয়েছি ছন্দ সুর তান
আমি জন্ম নিয়েছি সংগীতে
আমার সংগীত ভগবান
মা বলে যখন প্রথম ডেকেছি
পেয়েছি বানী আর সারগাম।।
Transliteration in English
ami bishbas kari sanggite tai bishbas kari bhagban ami ei prithibite janmei jenechi sanggit jibner ek nam ami janme jakhan pratham kedechi peyechi surer choa amar jibner pratham chand ma’r hasi theke neoa ma bale jakhan pratham dekechi peyechi bani ar sargam।। ei akash pahar samudr marubhumi sabuj shjamal oranj ghera amar janmbhumi asharh ei shrabne phagune agune peyechi chand sur tan ami janm niyechi sanggite amar sanggit bhagban ma bale jakhan pratham dekechi peyechi bani ar sargam।।