আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
দেখা হয়েছে: 96
Bangla Lyrics
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে।।
দেহমনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে।।
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে
দুঃখবিপদ-তুচ্ছ-করা কঠিন কাজে।
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
Transliteration in English
amar mukti aloy aloy ei akashe amar mukti dhulay dhulay ghase ghase।। dehamner sudur pare hariye pheli apnare ganer sure amar mukti urdhbe bhase।। amar mukti sarbajner maner majhe duhkhbipad-tuchch-kara kathin kaje। bishbdhatar jagyshala atmhomer bahni jbala jiban jen dii ahuti mukti-ashe।