আমার মুখের কথা তোমার নাম দিয়ে

দেখা হয়েছে: 53

Bangla Lyrics

আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে

আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে।

রক্তধারার ছন্দে আমার দেহবীণার তার

বাজাক আনন্দে তোমার নামেরই ঝঙ্কার।

ঘুমের ‘পরে জেগে থাকুক নামের তারা তব

জাগরণের ভালে আঁকুক অরুণলেখা নব।

সব আকাঙক্ষা আশায় তোমার নামটি জ্বলুক শিখা

সকল ভালোবাসায় তোমার নামটি রহুক লিখা।

সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফ’লে

রাখব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে।

জীবনপদ্মে সঙ্গোপনে রবে নামের মধু

তোমায় দিব মরণ-ক্ষণে তোমারি নাম বঁধু।।

Transliteration in English

amar mukher katha tomar nam diye dao dhuye
amar nirabtay tomar namti rakho thuye।
raktdharar chande amar dehbinar tar
bajak annde tomar namerai jhangkar।
ghumer ‘pare jege thakuk namer tara tab
jagarner bhale akuk orunlekha nab।
sab akangksha ashay tomar namti jbaluk shikha
sakal bhalobasay tomar namti rahuk likha।
sakal kajer sheshe tomar namti uthuk ph’le
rakhab kede hese tomar namti buke kole।
jibanapdme sanggopne rabe namer madhu
tomay dib maran-kshane tomari nam badhu।।