আমার সকল রসের ধারা
দেখা হয়েছে: 43
Bangla Lyrics
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা।।
জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ
তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা।।
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার।।
ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি
গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা।।
Transliteration in English
amar sakal raser dhara tomate aj hok-na hara।। jiban jure laguk parash, bhuban bjepe jaguk harash tomar rupe maruk dube amar duti akhitara।। hariye-jaoa manti amar phiriye tumi anle abar।। chariye-para ashaguli kuriye tumi lao go tuli galar hare dolao tare gatha tomar k’re sara।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার সকল রসের ধারা” গানটি কে গেয়েছেন?
“আমার সকল রসের ধারা” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“আমার সকল রসের ধারা” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“আমার সকল রসের ধারা” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার সকল রসের ধারা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।