আমি চিরতরে দূরে চলে যাব
দেখা হয়েছে: 111
Bangla Lyrics
আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ
বেনী যাবে যবে খুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
তোমার সুরের নেশায় যখন
ঝিমাবে আকাশ কাঁদিবে পবন
রোদন হইয়া আসিব তখন তোমার বক্ষে দুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
আসিবে তোমার পরমোৎসবে
কত প্রিয়জন কে জানে
মনে পড়ে যাবে কোন সে ভিখারী
পায়নি ভিক্ষা এখানে।
তোমার কুন্জ পথে যেতে হায়
চমকি থামিয়া যাবে বেদনায়
দেখিবে কে যেন মরে মিশে আছে,
তোমার পথের ধুলিতে।
তবু আমারে দেবনা ভুলিতে।।
Transliteration in English
ami chiratre dure chale jab tabu amare debna bhulite ami batas haiya jaraib kesh beni jabe jabe khulite। tabu amare debna bhulite।। tomar surer neshay jakhan jhimabe akash kadibe paban rodan haiya asib takhan tomar bakshe dulite। tabu amare debna bhulite।। asibe tomar parmoৎsbe kat priyajan ke jane mane pare jabe kon se bhikhari payni bhiksha ekhane। tomar kunj pathe jete hay chamki thamiya jabe bednay dekhibe ke jen mare mishe ache, tomar pather dhulite। tabu amare debna bhulite।।