পরদেশী মেঘ

দেখা হয়েছে: 4

শিল্পী: সুমন হাফিজঅ্যালবাম: আমারে দেবনা ভুলিতেগীতিকার: কাজী নজরুল ইসলামবছর: 2012বিভাগ: নজরুল গীতি

Bangla Lyrics

পরদেশি মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশি রে।।

সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বাঁশি নদীর তীরে।।

বাদল রাতে ডাকিলে পিয়া ‘পিয়া পিয়া পাপিয়া’,
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া।

ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরুগঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।।

Transliteration in English

pardeshi megh jao re phire।
balio amar pardeshi re।।
se deshe jabe badal jhare
kade na ki pran ekela ghare,
birah bjatha nahi ki setha baje na bashi nadir tire।।
badal rate dakile piya ‘piya piya papiya’,
bednay bh’re othe na ki re kaharo hiya।
phote jabe phul, othe jabe chad
jage na setha ki prane kon sadh,
dey na keh guruganjna se deshe bujhi kulabti re।।