আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
দেখা হয়েছে: 249
Bangla Lyrics
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন
আজ ঐ চোখে সাগরের নীল
আমি গাইছি গান গাইছি
বুঝি মনে মনে হয়ে গেল মিল।।
কবরীতে ঐ ঝর ঝর কনকচাঁপা
না বলা কথায় থর থর অধর ফাঁপা।
তাই কি আকাশ হলো আজ
আলোয় আলোয় ঝিলমিল।।
এই যেন নয় গো প্রথম
তোমায় যে কত দেখেছি
স্বপ্নের তুলি দিয়ে তাই
তোমার সে ছবি এঁকেছি
মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা
যেন এ হৃদয় রামধনু খুশীতে মাখা
তাই কি গানে সুরে আজ
ভরে আমায় রিনিকি।।
Transliteration in English
ami cheye cheye dekhi saradin aj oi chokhe sagrer nil ami gaichi gan gaichi bujhi mane mane haye gel mil।। kabrite oi jhar jhar kanakchapa na bala kathay thar thar odhar phapa। tai ki akash halo aj aloy aloy jhilmil।। ei jen nay go pratham tomay je kat dekhechi sbapner tuli diye tai tomar se chabi ekechi moumachi aj gungun dolay pakha jen e hriday ramadhnu khushite makha tai ki gane sure aj bhare amay riniki।।