আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রাণ
দেখা হয়েছে: 523
Bangla Lyrics
আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।।
সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না।
লিখে রেখেছি তোমার নাম, রঙ্গিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাধনে।।
তোমার অরুপ মূর্তিখানি, ফাল্গুনের আলোতে বসাই আমি, অরূপ মূর্তিখানি,
বাঁশরী বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে।
সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে।।
Transliteration in English
ami tomar sangge bedhechi amar pran surer badhne tumi jano na, ami tomare peyechi ojana sadhne।। se sadhnay mishiya jay bakul gandh se sadhnay miliya jay kabir chand, tumi jano na। likhe rekhechi tomar nam, ranggin chayar achchadne ami tomar sangge bedhechi amar pran, surer badhne।। tomar orup murtikhani, phalguner alote basai ami, orup murtikhani, bashri bajay lalit basnte, sudur dignte। sonar abhay kape tab uttri, ganer taner se unmadne tumi jano na, ami tomare peyechi ojana sadhne ami tomar sangge bedhechi amarao pran surer badhne।।