আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে
দেখা হয়েছে: 248
Bangla Lyrics
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো–
এসেছি দণ্ড-দুয়ের তরে॥
দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী,
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে॥
Transliteration in English
aj tomare dekhte elem onek diner pare। bhay koro na, sukhe thako, beshikshan thakab nako– esechi dand-duyer tare॥ dekhab shudhu mukhkhani, shunao jadi shunab bani, nahay jab aral theke hasi dekhe deshantre॥