চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে

দেখা হয়েছে: 60

Bangla Lyrics

চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে–

কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে॥

বিজুলি তার বীণার তারে আঘাত করে বারে বারে,

বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে॥

পুঞ্জ পুঞ্জ ভারে ভারে নিবিড় নীল অন্ধকারে

জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।

পাগল হাওয়া নৃত্যে মাতি হল আমার সাথের সাথি–

অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে॥

Transliteration in English

chitt amar haralo aj megher majhkhane–
kothay chute chaleche se kothay ke jane॥
bijuli tar binar tare   aghat kare bare bare,
buker majhe bajr baje ki mahatane॥
punj punj bhare bhare   nibir nil ondhkare
jaralo re ongg amar, charalo prane।
pagal haoa nritje mati   hal amar sather sathi–
ott hase dhay kotha se, baran na mane॥