আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলা

দেখা হয়েছে: 1.8K

শিল্পী: ফরিদা পারভীনসুরকার: ফকির লালন সাইগীতিকার: ফকির লালন সাইবিভাগ: লালন

Bangla Lyrics

আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলা
কে বোঝে তোমার অপার লীলে।
তুমি আপনি আল্লাহ
ডাকো আল্লাহ বলে।

নিরাকারের তরে তুমি নুরী
ছিলে ডিম্ব অবতরী।
সাকারে সৃজন গড়লে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে।

নিরাকার নিগম ধ্বনি
তাও তো সত্য সবাই জানি।।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে।

আত্ম তত্ত্ব জানে যাঁরা
শাঁইর নিগূঢ় লীলা দেখছে তাঁরা।।
নীড় নিরঞ্জন অকৈথ্য সাধন ।।
লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।

Transliteration in English

allah ke bojhe tomar opar lila
ke bojhe tomar opar lile।
tumi apni allah
dako allah bale।
nirakarer tare tumi nuri
chile dimb obatri।
sakare srijan garle tribhuban
akare chamaৎkar bhab dekhale।
nirakar nigam dhbani
tao to satj sabai jani।।
tumi agmer phul nigme rasul
admer dhare jan haile।
atm tattb jane jara
shair nigurh lila dekhche tara।।
nir niranjan  okoithj sadhan ।।
lalan khuje beray banajanggle।