আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে.
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে
আলিফ লাম মিম আহাদনূরী, পয়দা ইনসানিয়াতে.
আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে.
মুর্শিদ রূপ স্বরূপে খোদা, ঐ রূপে না ভাব জুদা
প্রেমেতে রয় জগত বাধা, রহমত মিলে খেদমতে.
আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে.
মুর্শিদের উছিল্লা করি, করিতেছেন লুকোচুরি
ইলাইহিল ওয়াছিলাতা, প্রমান রয় কোরানেতে.
আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে.
কল্পতরু মুর্শিদ যথা, শিষ্য হয়ে ভক্তিলতা
আমীর উদ্দিন নোয়ায় মাথা, মুক্তি আছে ভক্তিতে.
আশেকের পরান আল্লাহ’ মুর্শিদ সুরতে.
Transliteration in English
asheker paran allah’ murshid surte aliph lam mim ahadnuri, payda insaniyate. asheker paran allah’ murshid surte. murshid rup sbarupe khoda, oi rupe na bhab juda premete ray jagat badha, rahamat mile khedamte. asheker paran allah’ murshid surte. murshider uchilla kari, karitechen lukochuri ilaihil oachilata, praman ray koranete. asheker paran allah’ murshid surte. kalpatru murshid jatha, shishj haye bhaktilta amir uddin noay matha, mukti ache bhaktite. asheker paran allah’ murshid surte.