চাঁন্দের বাজারে বন্ধু থাকে

দেখা হয়েছে: 4

Bangla Lyrics

চাঁন্দের বাজারে বন্ধু থাকে।
বিজুলি জিনিয়া রুপ,দ্বিদলে ঝলকে রে।।

যে চাঁন্দের ক্ষয় নাই,সেই চাঁন্দে ঠাই
এই চাঁদ আকাশেতে চাই,নাহি পাই
নাহি পাই-নাহি পাই-নাহি পাই।
খুব নিকটে আপন ঘটে, নিষ্টা রতি যে রাখে।।

নিকুঞ্জেতে বারাম হয়,জানিও নিশ্চয়
ও সে সত্য রসময়’ দয়াময়
দয়াময় -দয়াময় -দয়াময়
সুন্দরের তুলনা হয়না,দর্শন করে প্রেমিকে।।

আমির উদ্দিন দেখতে চায়,মুর্শিদের কথায়
অসাধ্য সাধনায়,হায়রে হায়
হায়রে হায়-হায়রে হায়-হায়রে হায়।
সবের কি আর ভাগ্যে জুটে,দু এক জনে পায় লাখে।।

Transliteration in English

chander bajare bandhu thake।
bijuli jiniya rup,dbidle jhalke re।।
je chander kshay nai,sei chande thai
ei chad akashete chai,nahi pai
nahi pai-nahi pai-nahi pai।
khub nikte apan ghate, nishta rati je rakhe।।
nikunjete baram hay,janio nishchay
o se satj rasamay’ dayamay
dayamay -dayamay -dayamay
sundrer tulna hayna,darshan kare premike।।
amir uddin dekhte chay,murshider kathay
osadhj sadhnay,hayre hay
hayre hay-hayre hay-hayre hay।
saber ki ar bhagje jute,du ek jane pay lakhe।।