মারিফতে কয় নাম ছাড়া এক দম ছাড়িলে, ফকির কাফির হয়

দেখা হয়েছে: 9

Bangla Lyrics

মারিফতে কয়
নাম ছাড়া এক দম ছাড়িলে, ফকির কাফির হয়
চব্বিশ হাজার ছয়শত দম নামে ধরা, প্রেমে ছাড়তে হয়.
মারিফতে কয়..

দ্রব্য বস্তু জিনিসপত্র, ভাঙ্গে লাখে লাখে
স্বর্ণ রুপা হীরা ভাঙ্গলে, লুকাইয়া রাখে.
ভাঙ্গলেও তার মূল্য থাকে, সোনা কিন্তু সোনা’ই রয়..
মারিফতে কয়
নাম ছাড়া এক দম ছাড়িলে, ফকির কাফির হয়

তেমনি তোমার নাপাক দেহ, খাটি হবে নামে
ক্বলবের জোগানে নাম, ভক্তি বিশ্বাস প্রেমে.
চৈতন্য জ্ঞান যাহার ঘুমে, সর্ব কুলে তার’ই ভয়
মারিফতে কয়
নাম ছাড়া এক দম ছাড়িলে, ফকির কাফির হয়..

মুরাকাবা ঠিক থাকে যার, শুদ্ধ মোশাহাদা
ক্বলবের মানুষ ছফেদ রঙ্গের, পাইলে দাও সজিদা.
মুর্শিদ রূপে চিনলে খোদা, আমীর উদ্দিন হবে জয়
মারিফতে কয়
নাম ছাড়া এক দম ছাড়িলে, ফকির কাফির হয়..

Transliteration in English

mariphte kay
nam chara ek dam charile, phakir kaphir hay
chabbish hajar chayashat dam name dhara, preme charte hay.
mariphte kay..
drabj bastu jinisapatr, bhangge lakhe lakhe
sbarn rupa hira bhanggle, lukaiya rakhe.
bhanggleo tar mulj thake, sona kintu sona’i ray..
mariphte kay
nam chara ek dam charile, phakir kaphir hay
temni tomar napak deh, khati habe name
kbalber jogane nam, bhakti bishbas preme.
choitanj gyan jahar ghume, sarb kule tar’i bhay
mariphte kay
nam chara ek dam charile, phakir kaphir hay..
murakaba thik thake jar, shuddh moshahada
kbalber manush chaphed rangger, paile dao sajida.
murshid rupe chinle khoda, amir uddin habe jay
mariphte kay
nam chara ek dam charile, phakir kaphir hay..