এই কথাটি মনে রেখো
দেখা হয়েছে: 134
Bangla Lyrics
এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
শুকনো ঘাসে শূন্য বলে আপন-মনে
অনাদরে অবহেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।
যখন আমার ও-পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায়।
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥
রাগ: খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1328
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
Transliteration in English
ei kathati mane rekho, tomader ei hasikhelay ami je gan geyechilem jirn pata jharar belay। shukno ghase shunj bale apan-mane onadre obhelay ami je gan geyechilem jirn pata jharar belay॥ diner pathik mane rekho, ami chalechilem rate sandhjaprdip niye hate। jakhan amar o-par theke gel deke bhesechilem bhanga bhelay। ami je gan geyechilem jirn pata jharar belay॥ rag: khambaj tal: dadra rachnakal (banggabd): 1328 rachnakal (khrishtabd): 1921 rachnasthan: shantiniketan
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই কথাটি মনে রেখো” গানটি কে গেয়েছেন?
“এই কথাটি মনে রেখো” গানটির শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এই কথাটি মনে রেখো” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার দিনেন্দ্রনাথ ঠাকুর।
“এই কথাটি মনে রেখো” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই কথাটি মনে রেখো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।