এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
দেখা হয়েছে: 41
Bangla Lyrics
এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোরা আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে॥
ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে–
ওদের সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥
যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥
রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1318
রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
Transliteration in English
ei moumachider gharchara ke kareche re tora amay b’le de bhai, b’le de re॥ phuler gopan paran-majhe nirab sure bashi baje– oder sei surete kemne man hareche re॥ je madhuti lukiye ache, dey na dhara karo kache, sei madhute kemne man bhareche re॥ rag: bhoirbi tal: dadra rachnakal (banggabd): 1318 rachnakal (khrishtabd): 1911
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে” গানটি কে গেয়েছেন?
“এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে” গানটির শিল্পী: বীথিন বন্দ্যোপাধ্যায়। বীথিন বন্দ্যোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর; সুরকার অনাদিকুমার দস্তিদার।
“এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।