তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে
দেখা হয়েছে: 50
Bangla Lyrics
তোমার প্রেমে ধন্য কর যারে সত্য ক’রে পায় সে আপনারে।।
দুঃখে শোকে নিন্দা-পরিবাদে
চিত্ত তার ডোবে না অবসাদে
টুটে না বল সংসারের ভারে।।
পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিন তার কাজে।
নিজেরে সে যে তোমারি মাঝে দেখে
জীবন তার বাধায় নাহি ঠেকে
দৃষ্টি তার আঁধার-পরপারে।।
Transliteration in English
tomar preme dhanj kar jare satj k’re pay se apnare।। duhkhe shoke ninda-paribade chitt tar dobe na obsade tute na bal sangsarer bhare।। pathe je tar griher bani baje, biram jage kathin tar kaje। nijere se je tomari majhe dekhe jiban tar badhay nahi theke drishti tar adhar-parpare।।