সভায় তোমার থাকি সবার শাসনে

দেখা হয়েছে: 8

Bangla Lyrics

সভায় তোমার থাকি সবার শাসনে,

আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় ত্রাসনে।।

তাকায় সকল লোকে,

তখন দেখতে না পাই চোখে

কোথায় অভয় হাসি হাসো আপন আসনে।।

কবে আমার এ লজ্জাভয় খসাবে,

তোমার একলা ঘরের নিরালাতে বসাবে।

যা শোনাবার আছে

গাব ওই চরণের কাছে,

দ্বারের আড়াল হতে শোনে বা কেউ না শোনে।।

Transliteration in English

sabhay tomar thaki sabar shasne,
amar kanthe sethay sur kepe jay trasne।।
takay sakal loke,
takhan dekhte na pai chokhe
kothay obhay hasi haso apan asne।।
kabe amar e lajjabhay khasabe,
tomar ekla gharer niralate basabe।
ja shonabar ache
gab oi charner kache,
dbarer aral hate shone ba keu na shone।।