এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–

দেখা হয়েছে: 22

Bangla Lyrics

এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–
এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ॥
এরই গোপন হৃদয় ‘পরে ব্যথার স্বর্গ বিরাজ করে
দুঃখে-আলো-করা ॥
বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে–
হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে।
দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে
সুধায়-সুধায়-ভরা ॥

রাগ: ছায়ানট-কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ভাদ্র, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২ সেপ্টেম্বর, ১৯১৪
রচনাস্থান: সুরুল

Transliteration in English

ei-je kalo matir basa shjamal sukher dhara–
eikhanete adhar-aloy sbapan-majhe chara ॥
erai gopan hriday ‘pare   bjathar sbarg biraj kare
duhkhe-alo-kara ॥
birhi tor seikhane je ekla base thake–
hriday tahar kshane kshane namti tomar dake।
duhkhe jakhan milan habe   anandlok milbe tabe
sudhay-sudhay-bhara ॥
rag: chayanat-kedara
tal: dadra
rachnakal (banggabd): 16 bhadr, 1321
rachnakal (khrishtabd): 2 septembar, 1914
rachnasthan: surul

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–” গানটি কে গেয়েছেন?
“এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–” গানটির শিল্পী: ড. চিত্রলেখা চৌধুরীড. চিত্রলেখা চৌধুরী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–” গানের গীতিকার ও সুরকার কে?
“এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–” কোন বিভাগের গান?
“এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।