ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে
দেখা হয়েছে: 81
Bangla Lyrics
ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে–
ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,
আড়ালে আড়ালে কোণে কোণে।।
রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস–
যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে।।
হেরো হেরো অবনীর রঙ্গ,
গগনের করে তপোভঙ্গ।
হাসির আঘাতে তার মৌন রহে না আর,
কেঁপে কেঁপে ওঠে খনে খনে।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে।
তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে
শুধায়ে ফিরিছে জনে জনে।।
Transliteration in English
ore bhai, phagun legeche bane bane– dale dale phule phule patay patay re, arale arale kone kone।। range range rangil akash, gane gane nikhil udas– jen chal-chanchal nab pallabadal marmre mor mane mane।। hero hero obnir rangg, gagner kare tapobhangg। hasir aghate tar moun rahe na ar, kepe kepe othe khane khane। batas chutiche banamay re, phuler na jane parichay re। tai bujhi bare bare kunjer dbare dbare shudhaye phiriche jane jane।।