ওরে যায় না কি জানা

দেখা হয়েছে: 113

Bangla Lyrics

হায় রে, ওরে যায় না কি জানা
নয়ন ওরে খুঁজে বেড়ায়, পায় না ঠিকানা।।

অলখ পথেই যাওয়া আসা,
শুনি চরণধ্বনির ভাষা–
গন্ধে শুধু হাওয়ায় হাওয়ায় রইল নিশানা।।

কেমন করে জানাই তারে
বসে আছি পথের ধারে
প্রাণে এল সন্ধ্যাবেলা
আলোয় ছায়ায় রঙিন খেলা–
ঝরে-পড়া বকুলদলে বিছায় বিছানা।।॥

Transliteration in English

hay re, ore jay na ki jana
nayan ore khuje beray, pay na thikana।।
olakh pathei jaoa asa,
shuni charanadhbnir bhasha–
gandhe shudhu haoay haoay rail nishana।।
keman kare janai tare
base achi pather dhare
prane el sandhjabela
aloy chayay rangin khela–
jhare-para bakuladle bichay bichana।।॥